৫০০ কোটি ডলার ঋণ দেবে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক

অনলাইন ডেস্ক: জ্বালানি তেল, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ও অবকাঠামো উন্নয়নে আগামী তিন বছরে ৪০০ থেকে ৫০০ কোটি ডলার ঋণ দেবে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)।

মঙ্গলবার (১৭ মঙ্গলবার) সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক’র (এডিবি) রিজিওনাল হাব ম্যানেজার নাচছিস সুলাইমান।

তিনি জানান, ভৌত অবকাঠামোসহ সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তাঘাট নির্মাণে অর্থনৈতিক এ সহায়তা করবে আইডিবি। জ্বালানি, বিদ্যুৎ খাতেও সহায়তা করা হবে।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, সাইক্লোন সেন্টার, বন্যায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত, প্রান্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, টুইন টাওয়ারের মতো বড় বড় বিল্ডিং করার মতো খাতে বিনিয়োগ করতে আগ্রহী আইডিবি।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,বিকাল ৩:৫৫
  • ৩১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন