ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা আ’লীগের কোষাধ্যক্ষ গ্রেপ্তার

আব্দুর রহমান: ভোমরা স্থলবন্দরদিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে। আটককৃতের নাম রাজেশ্বর দাস। তিনি সাতক্ষীরা আশাশুনির সরাপপুর এলাকার মৃত কার্তিক চন্দ্র দাস এর ছেলে ও জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য, উপজেলা আওয়ামী লীগের সদস্য। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ওই আওয়ামীলীগ নেতাকে আটক করাহয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্য পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ২০০৮ সালে জাল টাকার একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চিংড়ি মাছের ঘের দখল/ আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানা যায়। আটককৃত রাজেশ্বর দাসকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,রাত ৪:০১
  • ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন