সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ আটক ৪

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আশরাফুল ইসলাম দোলন ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর ) ভোরে শহরের পলাশপোল এলাকার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ৫ই আগস্ট সদর থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলো, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার নওশের আলীর ছেলে মো. আশরাফুল ইসলাম দোলন, একই এলাকার আব্দুস সবুরের ছেলে আবির মন্ডল মণ্ডল ওরফে প্রিয়, শ্যামনগরের নোয়াবেকী এলাকার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস ও একই এলাকার স্বপন রায়ের ছেলে বিশ্বজিত রায়।

সাতক্ষীরায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ইশতিয়াক ইবনে হাসান জানান, গোপন খবরের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদুল হক খানের নেতৃত্বে শীর্ষ সন্ত্রাসী দোলনের বাড়িতে সোমবার ভোরে অভিযান চালানো হয়। এ সময় তার তিন সহযোগী সহ দোলনকে চাইনিজ পিস্তল, দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি, জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও গাঁজা সদর থানায় হস্তান্তর করেছে সেনাসদস্যরা। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,সন্ধ্যা ৬:০৩
  • ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জিলকদ, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন