তালায় ভূমি মেলা উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

রিয়াদ হোসেন: সাতক্ষীরার তালায় ভূমি মেলা উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) সকালে উপজেলার ভূমি অফিসের সামনে এ আয়োজন করা হয়।

ভূমি অফিসের সামনে থেকে শুরু করে র‍্যালিটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার ভূমি অফিসে এসে শেষ হয়।

এরপর র‍্যালি শেষে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। এ সময় বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন, ভূমি অফিসের নাজির তপন কুমার মন্ডল, প্রধান সহকারী আব্দুল হাই, নগরঘাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মুকিত, খলিষখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শেখ হেলাল উদ্দীন, খলিলনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. সিদ্দিক উল্লাহ, সার্ভেয়ার মিরাজ আলীসহ ভূমি অফিসের অনান্য কর্মকর্তাবৃন্দ।

রিহোসেন, ২৫ মে, ২০২৫

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,বিকাল ৩:৫০
  • ২৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন