ঝাউডাঙ্গায় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল

গণতন্ত্রের মাতা, আপোষহীন দেশনেত্রী, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজলপুর ঈদগাহ ময়দানে ঝাউডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবিরুল ইসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট কামরুজ্জামান ভুট্টো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ মো. খলিলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, সাধারণ সম্পাদক বদরুজ্জামান বিলাস, যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান সুমন ও মহসীন আলী, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পি, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান আলী বাবলু, ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. কামরুল হুদা, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সরোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, যুব নেতা লুৎফুল আলম খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিছুর রহমান আজাদী। এ সময় জেলা বিএনপি, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের প্রভাষক আনারুল ইসলাম।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বুধবার ,সকাল ৮:৩৮
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  • ১৬ শাবান, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন