সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিয়াদ হোসেন: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নৈপুণ্য প্রদর্শন ছিল চোখে পড়ার মতো।

​উদ্বোধনী অনুষ্ঠানে সকাল ১০টায় জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক আবুল বাসার, যুগ্ম সম্পাদক (শিক্ষক ক্লাব) প্রভাষক সুব্রত কুমার দেবনাথসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী।

​উদ্বোধনের পরপরই শুরু হয় মূল প্রতিযোগিতা। অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণে মেতে ওঠে। ​চাকতি ও গোলক নিক্ষেপ,ভারসাম্য দৌড়, উচ্চ লাফ, বর্ষা নিক্ষেপসহ বিভিন্ন আয়োজনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

​বিকাল ৪টায় শুরু হয় পুরস্কার বিতরণী পর্ব। এসময় অধ্যক্ষসহ আগত অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। পুরো আয়োজনে কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা ছিল প্রশংসনীয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বুধবার ,সকাল ৭:১৫
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  • ১৬ শাবান, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন