জেন্ডার প্রতিক্রিয়াশীল কর্মপরিকল্পনা নিয়ে WEAVE Bangladesh এর কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: WEAVE Bangladesh এর উদ্যোগে ‘জলবায়ু ন্যায়বিচার হল লিঙ্গ ন্যায়বিচার: জেন্ডার-প্রতিক্রিয়াশীল কর্মপরিকল্পনার জন্য যুবসমাজের ক্ষমতায়ন’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি ৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) খুলনা জেলা সমাজসেবা অফিসে আয়োজিত হয়। এ কর্মশালায় খুলনা বিভাগের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল, জলবায়ু পরিবর্তনের প্রভাবকে লিঙ্গভিত্তিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করা এবং যুবসমাজকে জেন্ডার-রেসপন্সিভ অ্যাকশন প্ল্যান তৈরিতে সক্ষম করে তোলা। আলোচনায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে নারী, কিশোরী ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর বাড়তি ঝুঁকি, নেতৃত্বে যুবদের ভূমিকা এবং নীতিনির্ধারণে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রুপ ওয়ার্ক, ইন্টার‌্যাক্টিভ সেশন ও উপস্থাপনার মাধ্যমে বাস্তবভিত্তিক জেন্ডার প্রতিক্রিয়াশীল কর্মপরিকল্পনা প্রণয়নের অনুশীলন করেন। বিশেষভাবে যুব নেতৃত্ব, পুরুষদের সম্পৃক্ততা এবং কমিউনিটি পর্যায়ে জলবায়ু সহনশীল উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

WEAVE Bangladesh এর পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে যুবসমাজকে সচেতন ও দক্ষ করে তুলতে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে; যাতে তারা জলবায়ু ন্যায়বিচার ও লিঙ্গ সমতার পক্ষে কার্যকর ভূমিকা রাখতে পারে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,সকাল ৭:০০
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  • ২১ শাবান, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন