পাটকেলঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত ২২ ফেব্রুয়ারি (রোববার) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। চোরেরা বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও তার কেটে নিয়ে যাওয়ায় বর্তমানে পুরো বিদ্যালয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, চোরেরা প্রথমে বিদ্যালয়ের বাইরে থাকা বিদ্যুতের সকল সংযোগ লাইনের তার কেটে নেয়। পরে মাটি খুঁড়ে বিদ্যালয়ের সাবমার্সিবল পাম্পের সাথে সংযুক্ত সকল বৈদ্যুতিক তার খুলে নিয়ে যায়। এছাড়া বিদ্যালয়ের পূর্ব পাশের টিনশেড কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সেখানে থাকা বৈদ্যুতিক তার খুলে নেওয়ার পাশাপাশি সুইচবোর্ড ভেঙে ফেলে। নতুন ভবনের আর্থিং রড ও বিদ্যুৎ নিরোধক তারও উপড়ে নিয়ে যায় তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্দনা চন্দ জানান, চোরেরা পরিকল্পিতভাবে বিদ্যালয়ের বিভিন্ন স্থানে থাকা বৈদ্যুতিক সংযোগ নষ্ট করে মূল্যবান তার ও সরঞ্জাম নিয়ে গেছে। এতে বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বর্তমানে পুরো স্কুল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করে তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,ভোর ৫:২২
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  • ৭ রমজান, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন