সরকারি বিএল কলেজে মার্কেটিং বিভাগের ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত

রিয়াদ হোসেন: খুলনার ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল (বিএল) কলেজের মার্কেটিং বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) কলেজের বিভাগীয় হলরুমে ‘মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ ও বর্তমান শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে বিভাগের প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী অনুপ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামিম আহমেদ।

​প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর শামিম আহমেদ বলেন, “একটি বিভাগের প্রাণ হচ্ছে তার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ও এর কার্যক্রম গতিশীল করার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যে সেতুবন্ধন তৈরি হচ্ছে, তা বিভাগের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক কমলেশ বালা, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন এবং সহকারী অধ্যাপক নূর হোসেন।

​সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন ‘উইভ বাংলাদেশ’- এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আহসান হাবীব লিংকন। তিনি সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোকপাত করেন।

​অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী দিপন, রবিউল, ধ্রুব, সুমন, নয়ন, মাহফুজ, সংলাপ, জহরুল, আনিস, সোহান, রানা, মুক্তি, দেবাশীষ, মামুন, রাইবি, মেহেদী, কেয়া, গোপাল, রায়হান, রফিক এবং তাপস শীলসহ আরও অনেকে।

​বক্তারা পুরনো দিনের স্মৃতিচারণ করেন এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এই মেলবন্ধনের মাধ্যমে সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,রাত ৩:০৭
  • ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  • ২৬ রমজান, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন