খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য শিক্ষা বৈঠক

খুলনা ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, শ্রমিক ময়দানে আদর্শিক দ্বীনকে মজবুত করতে সদস্য শিক্ষা বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বৈঠক থেকে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নিতে হবে। শুক্রবার (১৫ মে) বিকেলে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নগরীর খালিশপুর বিআইডিসি রোডস্থ শ্রমিক কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত সদস্য শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শ্রমিকদের প্রতি ভালোবাসা, সততা ও যোগ্যতার মাধ্যমে তাদের আস্থার প্রতীক হয়ে উঠতে হবে। দেশের বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান তিনি। “আমরা জুলুম করবো না, জুলুম সহ্য করবো না”—এই নীতি ধারণ করে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামানের পরিচালনায় বৈঠকে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহানগরী উপদেষ্টা ড. আবু রুবাবা এবং কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক খান গোলাম রসূল। বৈঠকে আরও উপস্থিত ছিলেন খালিশপুর থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মহানগরীর সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, কাজী মাহফুজুর রহমান ও সাখাওয়াত হোসেন, অর্থ সম্পাদক আনিসুর রহমান, সোনাডাঙ্গা, হরিণটানা ও আড়ংঘাটা থানা সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথি আরও বলেন, শ্রমিকরাও এই সমাজের সমান নাগরিক এবং রাষ্ট্র পরিচালনায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শ্রমিকদের সব দায়িত্ব শুধু মালিকদের ওপর চাপিয়ে না দিয়ে রাষ্ট্রকেও দায়িত্ব নিতে হবে। ইনসাফভিত্তিক সমাজ গঠনে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন গড়ে তোলা হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অতীতের মতো শ্রমিকদের গৌরবময় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,রাত ৪:১৩
  • ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জিলকদ, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন