পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

খুলনা ব্যুরো: ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, মসজিদে অগ্নিসংযোগ এবং বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশবিরোধী উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে নগরীর ডাকবাংলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা নূর সাঈদ জালালী, মাওলানা হেকমত আলী, শেখ মো. নাছির উদ্দিন ও মাওলানা আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে।

সমাবেশে বক্তারা শুভেন্দু অধিকারীর বক্তব্যের নিন্দা জানিয়ে তাকে প্রকাশ্যে মুসলমানদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তারা বলেন, ক্ষমা না চাইলে উদ্ভূত পরিস্থিতির দায় মুসলমানদের ওপর বর্তাবে না। বক্তারা জাতীয় সংসদে তার বক্তব্যের প্রতিবাদে প্রস্তাব গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, এ বিষয়ে সরকার নীরব থাকলে তা মুসলিম বিদ্বেষের প্রতি সমর্থন হিসেবে বিবেচিত হতে পারে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি ডাকবাংলা মোড় থেকে শুরু হয়ে নিউমার্কেটসংলগ্ন বায়তুন নূর মসজিদ কমপ্লেক্স এলাকায় গিয়ে শেষ হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,রাত ৪:০৩
  • ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জিলকদ, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন