প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নাম উল্লেখ করে “মা মটরস, সাতক্ষীরা” এবং আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়েছে, তার প্রতি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমি, মোহাম্মদ জিল্লুর রহমান, স্বত্বাধিকারী, মা মটরস, সাতক্ষীরা, স্পষ্টভাবে জানাতে চাই যে প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে আনা অভিযোগসমূহ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

আমি কোনো ব্যক্তি বা ক্রেতাকে হয়রানি, মারধর, আটকে রাখা কিংবা প্রাণনাশের হুমকি দেওয়ার সঙ্গে জড়িত নই। আমার প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রকাশিত সংবাদের বিষয়গুলো যথাযথ তদন্ত ছাড়াই একতরফাভাবে উপস্থাপন করা হয়েছে, যা আমার ব্যক্তি ও ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করেছে।

এছাড়া সংবাদে আমাকে সাবেক আওয়ামী লীগের নেতা হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আমার একটি পুরোনো ছবি ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আমি কখনো আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। বরং দীর্ঘদিন ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি। রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি সৃষ্টি ও আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে এ ধরনের তথ্য প্রচার করা হয়েছে বলে আমি মনে করি।
আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। আমি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমের কাছে অনুরোধ জানাচ্ছি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক।

পরিশেষে, আমার বিরুদ্ধে প্রকাশিত সকল মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জনগণকে বিভ্রান্তিকর প্রচারণায় কান না দেওয়ার জন্য অনুরোধ করছি।

প্রতিবাদকারী

মোহাম্মদ জিল্লুর রহমান
স্বত্বাধিকারী, মা মোটরস
সাতক্ষীরা।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,রাত ১১:২১
  • ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৯ জিলহজ, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন