​ডিজি’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের প্রতিবাদ 

রিয়াদ হোসেন: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেলের বিরুদ্ধে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, খুলনা জেলা ইউনিট। শনিবার (৩১ জুলাই) সংগঠনটির সভাপতি ও সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুলাই ‘শীর্ষ নিউজ ২৪’ অনলাইনে ‘অতীতের সকল রেকর্ড ভেঙেছে: শিক্ষায় ইউনুস হাটের ২ ভাইয়ের নেতৃত্বে সারাদেশে বদলি বাণিজ্য দালাল নেটওয়ার্ক’ শীর্ষক একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদটিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেলকে জড়িয়ে যেসব তথ্য পরিবেশন করা হয়েছে; তা সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও বাস্তবতার বিবর্জিত।

​সংগঠনটির নেতৃবৃন্দ জানান, অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং দীর্ঘ ১৭ বছরের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা মাউশি মহাপরিচালকের বিরুদ্ধে এমন মিথ্যা সংবাদ প্রকাশ করা বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের পেশাগত মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করার গভীর চক্রান্ত। অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্য এই ঘটনায় ব্যথিত ও ক্ষুব্ধ। প্রতিবাদলিপিতে গণমাধ্যমকে হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল, নিরপেক্ষ ও নির্ভরযোগ্য তথ্য প্রকাশের আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

​প্রতিবাদলিপিতে যৌথ স্বাক্ষর করেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন খুলনা জেলা ইউনিটের সভাপতি প্রফেসর ফারুখে আযম মু: আব্দুস ছালাম এবং সম্পাদক মো. আব্দুল মান্নান।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,রাত ২:৫০
  • ২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৯ সফর, ১৪৪৮ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন