সাতক্ষীরা জেলার বিশেষ তদারকির দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে অভিনন্দন

রেজাউল ইসলাম, সাতক্ষীরা: খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সরকারি উন্নয়নমূলক কার্যক্রম তদারকির বিশেষ দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রঊফ।

এক শুভেচ্ছা বার্তায় আলহাজ্ব মো. আব্দুর রঊফ বলেন, আইনমন্ত্রীর পেশাগত সততা, দীর্ঘ আইনি অভিজ্ঞতা ও মানবাধিকার রক্ষার কার্যক্রমের ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই তিন জেলায় বিচারব্যবস্থা এবং সামগ্রিক উন্নয়ন আরও সুসংহত ও শক্তিশালী হবে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মাননীয় আইনমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে সাতক্ষীরাসহ এই অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কাজের গতি আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,সকাল ১১:৪৮
  • ৩০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন