উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান

সরকারের উন্নয়ন তুলে ধরে গনসংযোগ

স্টাফ রিপোর্টার: বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে গণসংযোগ করেছে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: আছাদুজ্জামান বাবু। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বড়দল, বয়ার বাতানসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান আছাদুজ্জামান বাবু। এসময় তিনি বলেন, আ’লীগ সরকার টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকায় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান বাবুসহ স্থানীয় নেতবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,রাত ৩:২০
  • ২৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন