ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৩

ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৩

ডেস্ক রিপোর্ট: ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ১ হাজার ১৪৮ জন মারা গেলেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৭৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২০৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন মোট ৮ হাজার ২৪৮ জন ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত ২০ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছেন, যা একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এর আগেও, গত ২ সেপ্টেম্বর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,রাত ১:৫৪
  • ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জিলকদ, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন