পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে ঘের কর্মচারীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের একটি ঘেরে বিদ্যুৎস্পর্শে রেজাউল ইসলাম নামের এক ঘের কর্মচারির মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। রেজাউল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পাথরঘাটা গ্রামের আরিফুল ইসলাম জানান, রেজাউল ইসলাম পাথরঘাটা বিলে জনৈক সুভাষ পোদ্দারের ঘেরের কর্মচারি ছিলেন। বুধবার সকালে তিনি ঘেরের বাঁধে ঘাষ কাটছিলেন। এসময় পাশে পড়ে থাকা বৈদ্যুতিক তারে তার পায়ের স্পর্শ লাগে। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ এখনো পুলিশের হেফাজতে রয়েছে। প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সকাল ৬:৩৯
  • ২৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৩ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন