বিদেশে আমাকে হত্যা করতে কিলার ভাড়া করেছিল তারেক : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করে বলেছেন, বিদেশ সফরের সময় কিলার ভাড়া করে তাকে হত্যার প্রচেষ্টা চালানো হয়েছে।বৃহস্পতিবার রাতে একাদশ জাতীয় সংসদের সমাপনী বক্তব্য এ অভিযোগ করেন তিনি।

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বারবার আমার ওপর আঘাত এসেছে। তারপরও আমি বেঁচে গেছি এবং আমি কাজ করতে পেরেছি দেশের জন্য, কাজ করে যাচ্ছি। এখনো বারবার আমার ওপর হামলা হচ্ছে। শুধু দেশে না, বিদেশেও প্রচেষ্টা চালানো হয়েছে। আমি বিস্তারিত বলব না। শুধু এটুকুই জানিয়ে রাখলাম।

শেখ হাসিনা বলেন, যখন আমি বিদেশে যাই সেখানেও কিলার হায়ার (ভাড়া) করে আমাকে মারার প্রচেষ্টা। সেই চেষ্টা করেছে ওই খালেদা জিয়ার ছেলে, যে লন্ডনে বসে আছে, সেসহ তাদের যারা সন্ত্রাসী তারাই। তবে আমি কখনো এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত নই।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,রাত ২:০৪
  • ৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ২২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  • ১৭ শাওয়াল, ১৪৪৭ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন