মনোহরপুর কাছারিবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান

মণিরামপুর প্রতিনিধি: মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর কাছারীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মিনতি রাণী মন্ডলের সভাপতিত্বে অতিথি ছিলেন মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কালিপদ মন্ডর, সাবেক সভাপতি সনজিত বিশ্বাস, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মো. ইউনুচ আলী মোল্যা,  প্রভাষক দিপালী রানী বকসী, মনোহরপুর কারিগরি ও বিজ্ঞান কলেজের প্রভাষক তহমিনা পারভীন, শেখর বিশ্বাস, উজ্জ্বল কুমার বালা, সাবেক ইউপি মেম্বর মোঃ ইউনুছ আলী, মনোহরপুর কাছারীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রবিউল ইসলাম, ইব্রাহিম আলম, সাংবাদিক জি এম ফিরোজ উদ্দিন প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মনোহরপুর কাছারী বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাহিদ সুলতানা।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,রাত ১০:০৫
  • ২৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • ১৩ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন